যা দেখেছো আর যা দেখনি
- মারুফ আহমাদ

তুমি রংধনুর রং দেখেছো,
সৌন্দর্যে তার হয়েছে মোহিত।
তবে কি দেখেছো মানুষের ক্ষুধা—
হয়েছো কি তাতে কভু ব্যথিত?

চোখভরা লালসা নিয়ে রমণীর রূপ দেখেছো,
বুকের কাপড় সরিয়ে দেখেছো নরম স্তনদুটো।
তবে কি দেখেছো পিঠ-পরে তার
কলকে-পোড়া ক্ষত?

মাঠে-মাঠে ঘুরেছো কতই,
দেখেছো সোনালী রত্ন।
তবে কি শুকেছো ধানের গায়ে
নোংরা ঘামের গন্ধ?

ওয়াইনের কাপে ঠোঁট চুমিয়ে
স্বাদ করেছ পরখ,
তবে কি দেখেছো ঝলসে যাওয়া
কাচ-শ্রমিকের চোখ?

তুমি সৈনিক, তাই খড়গ ছুঁয়েছো,
কত শত্রু করেছো কাঁৎ।
তবে কি দেখেছো কখনো, ওগো,
কামারের পোড়া হাত?

মহল দেখেছো, মুগ্ধ হয়েছ
কোনে কোনে ঝাড়বাতি;
তবে কি দেখেছো কেমনে কাটে
অন্নহীনার রাতি?

তুমি বিপ্লবী, তাই স্লোগান শুনেছ
বিপ্লবী জনতার;
তবে কি শুনেছো হাহাকার কভু
বঞ্চিত জনতার?


১০-০৫-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026